বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০২০

বোরকা পরে পালাচ্ছিলেন সাহেদ


সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোর সোয়া ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের গোয়েন্দা দল।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থানার সাগর বাজারের পাশে অবস্থিত ইছামতি নদীতে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। স্থানীয় একজন কালোবাজারির মাধ্যমে ডিঙি নৌকায় চেপে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। র‌্যাবের উপস্থিতি টেরে পেয়ে সাহেদ বোরকা পরে ব্রিজের পাশে নর্দমায় শুয়ে পরে। ঠিক সেই সময়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে তাকে অনুসরণ করা র‌্যাবের গোয়েন্দা দল।

উল্লেখ্য, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ একাধিক মামলার আসামি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১