বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২০

সেনবাগে করোনার উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধের লাশ দাফন করলো ছাত্রলীগ


নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির গোসল, কবর খোড়া ও লাশ দাফন করলো সেনবাগ কলেজ ছাত্রলীগ। এর আগেও তারা করোনার উপসর্গ নিয়ে ও করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণকারী আরো ৬জনের দাফন করেছিল।

বৃহস্পতিবার সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মোঃ হাবিব উল্যাহ (৭৫) মৃত্যুবরণ করে। করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে কেউ লাশ দাফনে এগিয়ে না আসায় খবর পেয়ে সেনবাগ কলেজ ছাত্রলীগের নেতা আবু শোয়েবের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে মোঃ হাবিব উল্যাহ লাশের গোসল,কবর খোড়া ও লাশ দাফন সুম্পন্ন করে।

সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা আবু শোয়েব জানান, এতিমধ্যে করোনায় সংক্রমিত ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী ৬ জনের লাশ দাফন করেছে তার টিম। সেনবাগে করোনাকালীন যেকোন বিপর্যয়ে ছাত্রলীগ পাশে থাকবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১