আপডেট : ১৭ July ২০২০
সিনিয়র সাংবাদিক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান আর নেই। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, কিছুদিন আগে নমুনা পরীক্ষায় এম হাসানের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন আব্দুল্লাহ এম হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১