আপডেট : ১৯ July ২০২০
চট্টগ্রামের বোয়ালখালীতে নামের এক যুবকেরলাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে দাবী করছেন কেউ কেউ। শনিবার সকালে উপজেলার চরখিজিরপুর এলাকার বাড়ি থেকে নিহতের লাশ উদ্বার করা হয়েছে। নিহতের নাম মো. জয়নাল আলী সাকু (২৮)। সে চরখিজিরপুরের ৯নং ওয়ার্ডের ননাইয়ার মা'র ঘাট এলাকার অছি মিয়া মাঝির বাড়ী আবু ছৈয়দের মেঝ ছেলে। নিজের পিতার উপর চড়াও হয়ে উচ্ছৃংখল আচরণ ও মারধর করায় পরিবারের সদস্যরা সাকুকে পিটিয়ে দড়ি দিয়ে ঘরে বেঁধে রেখেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান আবু তাহের বলেন,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সাকু একজন মানসিক ভারসাম্যহীন, দিনমজুরি করে সংসার চালাতো। তিনি এক কন্যা সন্তানের জনক। তিনি আরো বলেন, গত দুইদিন আগে তার বাবাকে মারধর করে আহত করেছিল সাকু। এনিয়ে পারিবারিকভাবে কলহের সৃষ্টি হয়। সাকু মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহালj প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হবে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে। উল্লেখ্য, গত ১৮ জুলাই সকালে বোয়ালখালী থানা পুলিশ মোশারফ হোসেন (২০) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১