আপডেট : ২১ July ২০২০
গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রী নীলম ধর অর্পা (২৩)। সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন অর্পা। তিনি ২০১৯ সালে লোকপ্রশাসন থেকে মাস্টার্স পাস করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। পরিবারের লোকজন আমাদের বলেছে নীলম ধর অর্পা নামে এ নারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী। বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার জালাল করোনীতে। মেয়েটির গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোন ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারেননি লাশের সাথে আসা নারীরে ভাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১