বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২০

ভূঞাপুরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার পানিতে ডুবে মো. জব্বার মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। 

মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জব্বার মন্ডলের ভাতিজা শাহজাহান জানান,  দুপুরে বাজারের উদ্দ্যশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ পানিতে পায়ের সাথে কেউ যেন বেড়িয়ে পড়লে আমি চিৎকার দিয়ে উঠি পরে বাড়ির লোকজন ছুটে আসলে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জব্বার মন্ডল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের মৃত নবাব আলী মন্ডলের ছেলে। সে পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে স্থলকাশি, গোবিন্দাসী, ভালকুটিয়া, খানুরবাড়ি কষ্টাপাড়াসহ আশপাশের এলাকা বন্যায় পানিতে প্লাবিত হয়। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১