আপডেট : ২২ July ২০২০
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে । জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩০ জন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৩ জন। এদের মাঝে ৫৩ জন করোনা পজেটিভ এবং ৫০ জন করোনা উপসর্গ। ৪২ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৪৩ জন পুরুষ ও ১০ জন মহিলা। নিবিড় পরিচর্যায় (আইসিউ ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৪ জন পুরুষ । কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে, গতকাল নমুনা পাঠানো হয়েছে ২৫৯টি। আর রিপোর্ট পাওয়া গেছে ২৬২টি। এর মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১০৫ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৯৮৫জন। সর্ব মোট নমুনা পাঠানো হয়েছে ২৩ হাজার ৫৬৬টি। সর্ব মোট রির্পোট প্রাপ্তি ২৩ হাজার ৪১০টি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১