আপডেট : ২২ July ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭৫১ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৪। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। আজ বুধবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭৫১ জনে। নমুনা শনাক্তের তুলনায় মৃত্যুহার ১ দশমিক ২৯ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১