আপডেট : ২৩ July ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কালিকসার এতিমখানা মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা সভাপতি পারভেজ তানিম। উদ্বোধক ছিলেন সংগঠনের চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মহসিন রেজা মজুমদার ও গাজী জামাল হোসেন। পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন শাহরিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের চৌদ্দগ্রাম শাখার সভাপতি হাসান আল মামুন ভুঁইয়া, স্থানীয় মোশারফ হোসেন সোহাগ, মোঃ সুমন, শফিউল্লাহ, রুবেল রানা, মোঃ পিয়াস, কাজী সেলিম, ইয়াকুব, নোমান, লিজন, আলাউদ্দিনসহ সংগঠনের কার্যকরী পরিষদ, এক্টিভ মেম্বার ও ইভেন্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এবং কো-চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও পথশিশু কল্যাণ ফাউন্ডেশন নেতড়া মাদরাসা, ভুলকরা মাদরাসা ও চিলপাড়া মাদরাসায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১