বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০২০

ঢামেকে মৃতদেহের ছাড়পত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ছাড়পত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু'জন পথচারীও রয়েছেন।

আজ শুক্রবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন আয়েশা মনসুর বিউটি (৩৫) মো. মনসুর (৪৫), আল-আমিন (২০) আকাশ (২৫) পথচারী মো. মোস্তফা (২৮) জুনায়েদ পাভেল (২৫) এবং বুলি (২২)।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

জানা গেছে, মৃতদেহের ছাড়পত্র নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের দালাল পারভেজ ওরফে নোয়াখালী পারভেজের সাথে হাসপাতালের অস্থায়ী শ্রমিক পারভেজের তর্কাতর্কি হয়। এ বিষয় নিয়ে হাসপাতালের স্টাফ ও ২০নং ওয়ার্ড ঢাকা মেডিক্যাল কলেজ ইউনিটের সভাপতি মো. রমিজের ভাতিজা সিফাত ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেকের ভাতিজা মনিরের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল নতুন ভবনের আবার সামনে মারামারির ঘটনা ঘটে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, পরিস্থিত এখন স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঢাকা মেডিক্যালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ জনকে আটক থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১