বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২০

করোনা ও উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু


গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ৩ জন পুরুষ ও ১ নারীর মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে ২ পুরুষের মৃত্যু হয়েছে ।

জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩১ জন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৬ জন। এদের মাঝে ৪২ জন করোনা পজেটিভ এবং ৮৪ জন করোনা উপসর্গ। ৪২ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ১ জন পুরুষ ও ১ জন নারী। করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে ভর্তি আছে ৯ জন পুরুষ ও ৮ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে গতকাল নমুনা পাঠানো না হলেও রির্পোট পাওয়া গেছে ১১৩টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩১ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ১০৮ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬ জন। সর্ব মোট নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ১৫১টি। সর্বমোট রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ১৪১টি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১