আপডেট : ২৫ July ২০২০
নরসিংদীতে ইয়াবা ও ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪,২৫০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শনিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার পীতামবরদী এলাকার বাতেন মিয়ার ছেলে সুজন মিয়া (২৪), বালুচরপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২), শিবপুর উপজেলার পারুলিয়া এলাকার রউফ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিশামা গ্রামের মৃত সন্তোষ দাসের ছেলে সুজন দাস (২৪), সুরমা চা বাগান এলাকার ধনু মিয়ার ছেলে শাকিল মিয়া (২০) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লাউজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৪)। জলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরুল হক স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সুজন দাস, শাকিল মিয়া ও সুজন মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ টি ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মধ্যরাতে পৃথক অভিযানে পলাশের বাসস্ট্যান্ড এলাকায় শাহিন স্টোরের সামনে থেকে মাদক ব্যবসায়ী সুজন , শাকিল ও শফিকুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৩ লাখ ৫৫ হাজার টাকা। এসব ঘটনায় নরসিংদী মডেল থানা ও পলাশ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১