বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২০

করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২০


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩৮ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন।

এ নিয়ে করোনায় দেশে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ২৬৬ জন এবং নারী ৬০৮ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ১৭৮ জন।

আজ শনিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। ব্রিফিং উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজার ৪৪৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১ হাজার ৪৮০টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০ দশমিক ০৮ শতাংশ।

নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং নয়জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩০ শতাংশ।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১