আপডেট : ২৫ July ২০২০
নরসিংদীর শিবপুরে করোনা আক্রান্তদের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাংসদ জহিরুল হক ভূঞা মোহনের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ০৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানসহ আরও অনেকে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা আক্রান্তসহ অন্যান্য মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১