বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২০

সখীপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে বন্যার পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাড়িয়াপুর আবাদি বাজার এলাকায় বাড়ির পাশে গোসল করতে গেলে ওই ছাত্রী নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। 

নিহত সুমাইয়া ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য শাহীন আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবার, স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোক নেমে এসেছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১