বাংলাদেশের খবর

আপডেট : ২৬ July ২০২০

করোনা ও উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৫ জনের মৃত্যু


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ পুরুষ ও ২ জন নারী রয়েছে।

বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১১১ জন। এদের মাঝে ৩৩ জন করোনা পজেটিভ এবং ৭৮ জন করোনা উপসর্গ। ৩৩ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ২২ জন পুরুষ ও ১১ জন নারী। নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ১ জন পুরুষ ও ১ জন নারী। করোনা উপসর্গ নিয়ে আইসিউতে ভর্তি আছে ৭ জন পুরুষ ও ৭ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে গতকাল নমুনা পাঠানো হয়েছে ২৪৮টি। আর  রিপোর্ট পাওয়া গেছে ১৯৮টি। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৬৫ জনের। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৩ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ১৭৩ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ১১০ জন। সর্ব মোট নমুনা প্রেরণ করা হয়েছে ২৪ হাজার ৩৭৮টি। সর্বমোট রির্পোট প্রাপ্তি ২৪ হাজার ৩৩৯টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১