আপডেট : ২৬ July ২০২০
নতুন করে আসা বিপুল সংখ্যাক রোহিঙ্গাদের কারণে ইয়াবা ব্যবসা বা পাচার বন্ধ করা যাচ্ছে না। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পভিত্তিকে বেশ ইয়াবা ব্যবসায়ি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন র্যাব-১৫ উইং কমান্ডার মোহাম্মদ আজিম উদ্দিন। আজ রোববার সকালে র্যাব-১৫’র কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। উইং কমান্ডার আজিম উদ্দিন আরো বলেন, আমি গত ১৬ মাসে ইয়াবা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় অব্যাহত ছিল এবং আগামীতেও থাকবে। তবে দুঃখজনক হচ্ছে ইয়াবা ব্যবসা যে পরিমাণ কমার কথা সে পরিমাণ কমেনি বরং পাইকারী এবং খুচরা পর্যায়ে আরো বাড়ছে। এতে আমাদের প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগামী প্রজন্মের স্বার্থে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবন্ধ থেকে কাজ করতে হবে। মাদক ব্যবসা বাড়ার পেছনে রোহিঙ্গাদের বড় ভুমিকা ছাড়াও এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ইয়াবার চাহিদা বেড়ে যাওয়ার কারণে ইয়াচা পাচার বাড়ছে এবং বেশ কিছু জনপ্রতিনিধিসহ কিছু ব্যক্তির কারণেও ইয়াবা ব্যবসা কমছে না বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি জেলা পুলিশের ঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বরের মধ্যে মাদকমুক্ত করার বিষয়ে ঐক্যমত পোষণ করে বলেন, আমাদের পক্ষ থেকে সব সময় মাদক নির্মূলে কাজ করছি। আমরা সবার সাথে সহযোগিতা করে কাজ করতে চাই। মতবিনিময় সভায় র্যাব-১৫’র মেজর মেহেদী হাসান,সহকারী পুলিশ সুপার বিধান চন্দ কর্মকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে কক্সবাজার এবং উখিয়ার বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১