বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২০

ভাতিজার বিয়েতে এসে শ্বাসকষ্টে মারা গেলেন ফুফু 


ময়মনসিংহের ফুলপুরে ভাতিজা সেনা সদস্য শুভ তালুকদারের বিয়েতে এসে শ্বাসকষ্টে ফুফু ফিরোজা খাতুন (৬০) মারা গেছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে সরচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মরহুমা ফিরোজা খাতুন হালুয়াঘাট উপজেলার সাকুয়াই গ্রামের কৃষক আব্দুল লতিফের স্ত্রী। ঈদের পরদিন রোববার তিনি তার ভাই হাবিবুর রহমান তালুকদারের বাড়ি সরচাপুরে আসেন ভাতিজা শুভ’র বিয়ে খেতে। পরে মঙ্গলবার মধ্যরাত দেড়টায় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে ওই বাড়িতেই মারা যান তিনি। ই

মৃত্যুর সময় ফিরোজা খাতুন স্বামী, ২ ছেলে রুবেল ও জুয়েল ও এক মেয়ে আসমাকে রেখে গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১