বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল রিচার্জ করা নিয়ে সংঘর্ষে আহত ৮


ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দোকানে মোবাইল রিচার্জ করার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের নারীসহ আটজন আহত হয়েছেন।

পৌর সদরের পশ্চিমপাড়ার ওয়ালিশাহ মাজার এলাকায় সোমরার বিকালে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন মামুন মিয়া, মফিজ মিয়া, মিন্টু মিয়া, অপূর্ব, মো. কাউছার, মো. আরিফ ও দুই নারী।

স্থানীয়রা জানান, মাজার এলাকার কাউছারের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে আসেন অপূর্ব। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ঘটলে কমপক্ষে আটজন আহত হন। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো এবং উভয় পক্ষের লোকজনকে থানায় তলব করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১