বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০২০

করোনায় জনতা ব্যাংকের আ‌রেক কর্মকর্তার মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে বগুড়ায় জনতা ব্যাংকের আরেক কর্মকর্তা মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে জনতা ব্যাংকের তিন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত আলমগীর হোসেন (৫৮) শহরের সূত্রাপুরে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড বগুড়া এরিয়া অফিসের সিনিয়র অফিসার এবং পৌরশহরের গোদারপাড়ার বাসিন্দা।

মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, ৪ আগস্ট আলমগীর হোসেনের করোনা শনাক্ত হয়। পরে ৬ আগস্ট রাতে মোহাম্মাদ আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার অক্সিজেনের মাত্রা দ্রুত নেমে গেলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

আলমগীর হোসেনের মৃত্যুতে জনতা ব্যাংক বগুড়া এরিয়া অফিসের ডিজিএম হারুনার রশিদ ও রাজশাহী বিভাগীয় অফিসের জিএম সাখাওয়াত হোসেন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১