বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২০

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী আর নেই


চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকরাম চৌধুরী শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইকরাম চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মৃত্যুর আগ পর্যন্ত চ্যানেল আই ও জাগো নিউজ এর জেলা প্রতিনিধি এবং চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

এছাড়া, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন ইকরাম চৌধুরী।

তার ছোট ভাই সাংবাদিক মুনির চৌধুরী জানান, ইকরাম চৌধুরীর লাশ চাঁদপুর শহরের নাজিরপাড়া বাসভবনে আনার পর সেখান থেকে প্রেস ক্লাবে নেয়া হবে। বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১