বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২০

বীরগঞ্জে এএসআইসহ আরো ৯ জনের করোনা শনাক্ত


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নতুন করে পুলিশের এএসআইসহ আরো ৯ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহম্মদ মহসীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে শুক্রবার রাতে নতুন করে ৯জনের রোগীর করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় ৬২ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৩৬ জন সুস্থ ও এক পুলিশ সদস্যসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

করোনা শনাক্ত ব্যাক্তিরা হলেন- বীরগঞ্জ থানার একজন এএসআই, অগ্রণী ব্যাংকের বীরগঞ্জ শাখার একজন অফিস সহকারী, পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১৮ বয়সী এক তরুণী, সুজালপুর এলাকার তিনজনের মধ্যে দুইজনে ৪৫ বয়সী একজন পুরুষ ও নারী, আরেকজন ৭০ বয়সী একজন পুরুষ, মাকরাই গ্রামের ৪৩ বয়সী একজন পুরুষ, আর্দশপাড়ার ২৬ বয়সী এক মহিলা এবং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের ৩৬ বয়সী একজন পুরুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১