বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২০

পূর্বচন্দ্রপুরে মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ


দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পূর্বচন্দ্রপুর নূরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে দাগনভূঞা উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।

উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সামছ উদ্দিনের উদ্যোগে পূর্বচন্দ্রপুর নূরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

খাবার বিতরণের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্বচন্দ্রপুর নূরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মহতামিম হাফেজ ফখরুল ইসলাম শাকিল।


স্থানীয় ইউপি সদস্য মজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান, ওয়ার্ড আ’লীগ নেতা আবুল কালাম, ইঞ্জিনিয়ার আনোয়ার উল্যাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১