বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০২০

শৈলকুপায় গর্তে পড়ে শিশুর মৃত্যু


শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহর শৈলকুপা উপজেলায় গর্তে পড়ে আহাদ হাসান নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।'

সোমবার সকাল ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের কৃষক রুবেল মন্ডলের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি খেলতে খেলতে ঘরের পাশে কলের গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মর্মান্তিক এঘটনায় শিশুটির পরিবার ও পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১