আপডেট : ১০ August ২০২০
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইট বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে টুইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে। প্রণব মুখার্জি লেখেন, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি আজ হাসপাতালে যাই, সেখানে পরীক্ষা করার পর আমার কোভিড-১৯ পজিটিভ আসে। গত সপ্তাহে যারা তার কাছাকাছি এসেছেন, টুইটে তিনি তাদের স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার এবং কোভিড-১৯ পরীক্ষা করারও অনুরোধ জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১