আপডেট : ১০ August ২০২০
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে আলেয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের আবু জাফরের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে নিজ ঘরে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগ খোলার সময় হাতে বিদ্যুৎ জড়িয়ে আহত হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে কাতলাগাড়ী বাজারে পৌছালে তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহঙ্গীর আলম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১