আপডেট : ১১ August ২০২০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের সংখ্যা এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের অনলাইন ব্রিফিং বন্ধ হতে যাচ্ছে। সোমবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী বুধবার থেকে দুপুর আড়াইটার নিয়মিত এই বুলেটিন আর হবে না।’ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এই সময়ে নিয়মিত বুলেটিন প্রচার করে থাকেন। গত ৮ ফেব্রুয়ারি করোনাভাইরাস নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিং করতেন। এরপরে তাঁর পরিবর্তে মূলত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা (প্রশাসন) নিয়মিত ব্রিফিং শুরু করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১