বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০২০

মাদারীপুরে দেশি-বিদেশি মদ জব্দ, আটক ১


মাদারীপুরের ডাসারে মাদারীপুর র‌্যাব-৮ এর অভিযানে দেশি-বিদেশি মদসহ মধু দে নামে (৪৫) এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম দর্শনা গ্রামের মৃত মাধব চন্দ্র দে এর ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গত মঙ্গলবার রাতে মাদারীপুর জেলার ডাসার থানাধীন দর্শনা গ্রামে অভিযান পরিচালনা করে মধু দে কে মাদকদ্রব্য বিদেশী মদ (বিয়ার) এবং দেশীয় মদসহ হাতেনাতে আটক করেন।

এ সময় আটক আসামির কাছ থেকে দুই কার্টুনে সর্বমোট ৪৪টি বিয়ারে বোতলে ১৪.৫২০ লিটার বিদেশি মদ (বিয়ার) এবং ২১ বোতলে সর্বমোট ১৩.১২৫ লিটার দেশীয় মদ উদ্ধার করেন। পরে আসামিকে উদ্ধারকৃত দেশি ও বিদেশি মদসহ মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত কালকিনি উপজেলার ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১