বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০২০

বঙ্গবন্ধুর জন্যই লাল সবুজের পতাকা পেয়েছি: শিল্পমন্ত্রী


শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, দেশ,দেশের মানুষ ও স্বাধীনতা স্বপক্ষে ব্যাতিত কোনো কিছুতেই বঙ্গবন্ধু কম্প্রোমাইজ করেন নাই। পাক সরকার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বাংলার মানুষকে স্বাধীনতা এনে দিতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 

শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটনসহ প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সপ্তাহব্যাপী আয়োজিত শিশু-কিশোরদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে দিন ব্যাপী রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১