বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২০

ডিএমপিতে এডিসি ও এসি পদমর্যাদার দু’কর্মকর্তা বদলি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইশতিয়াক হাসান আমীনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন ও সহকারি পুলিশ কমিশনার মো. রায়হান গফুরকে সহকারী পুলিশ কমিশনার পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১