বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২০

ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১


দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৩৫) নামের মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৬ টায় ফুলবাড়ী--খয়েরবাড়ী ভায়া ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন চিরিরবন্দর উপজেলার ফতেপুর চম্পাতলী গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে এবং ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ফকিরপাড়া গ্রামের মৃত আবু তালেবের জামাতা। তিনি ফুলবাড়ীর মির্জা জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত থাকার কারণে শ্বশুরবাড়ী থেকে যাতায়াত করতেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, তোফাজ্জল হোসেন শ্বশুরবাড়ী থেকে তার নিজ মোটরসাইকেল যোগে কর্মস্থল মির্জা জুট মিলে যাওয়ার পথে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কবরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা মা পরিবহন নামের এক ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের নিচে পাচা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, মা পরিবাহন নামের ট্রাক্টরটির চালক বেপরোয়াভাবে চালানোর কারণে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এবং তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তোফাজ্জল হোসেনের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাক্টর এর চালককে আটকের চেষ্টা চলছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১