বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২০

বীরগঞ্জে নিরাপত্তাকর্মীদের মাঝে করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

করোনা কালীন পরিস্থিতি মোকাবেলায় আর্ন্তজাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ থানার পুলিশ এবং সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মধ্যে প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি উপকরন বিতরণ করেছে। এর মধ্যে ছিল ৯০টি পিপিই, ৪০৪০টি মাস্ক, ৮৫০টি হ্যান্ড গ্লাবস ও ৯০টি হ্যান্ড স্যানিটাইজার।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের (ধাপ-২) মাধ্যমে ইতোমধ্যেই ৩৩৩জন শিশুকে শিক্ষা উপকরণ প্রদান করেছে।

তিনি আরো বলেন, সংস্থাটি ৪২৪টি ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদানসহ ৩৯০টি পরিবারকে স্বাস্থ্যবিধি কিট ও কলসহ হাত ধোয়ার বালতি, ৫০০টি পরিবারকে শাক সবজি বীজ, স্থানীয় স্বাস্থ্যসেবীদের জন্য ৪৫টি পিপিই (গাউন) এবং মাস্ক, গ্লোভস্, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, উপকার ভোগী নির্বাচন থেকে অর্থ ও বিভিন্ন উপকরণ হস্তান্তরের পুরো প্রক্রিয়াটিই স্বচ্ছতার সঙ্গে সরকারের সাথে সমন্বয় রেখে বাস্তবায়িত হচ্ছে। আমাদের কর্মী-কর্মকর্তারা উপজেলা ও স্থানীয় প্রশাসন, গ্রাম উন্নয়ন কমিটি, স্থানীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, , শিশু ফোরাম ও ধর্মীয় নেতাদের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। 

এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন প্রধান এবং স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এই ধরনের সংকটের সময়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনগণের পাশে থাকতে পারার জন্য এলাকাবাসী ও প্রশাসনকে ধন্যবাদ জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১