আপডেট : ১৭ August ২০২০
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । সোমবার দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাচিয়াখালী গ্রাম থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭০ হাজার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে। আটককৃতরা হলেন শাচিয়াখালী গ্রামের মামুন পাটওয়ারী (৪২) এবং চট্ট্রগ্রামের লোহাগাড়া উপজেলার রাসেল(৩৫) ও রেজাউল করিম (২২)। সোমবার বিকালে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) আফজাল হোসেন প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১