আপডেট : ১৮ August ২০২০
সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে মাছের ব্যবসায়ী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারীপাড়ার মৃত.আইজুল নিকারীর ছেলে। আটক মশিয়ার রহমান সরদার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলে সরকারি খালে চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের ভেড়ী। খাল থেকে মশিয়ারের সহযোগী রনি সেলিমকে আটকে রাখে। এরপর সরদার মশিয়ার ঘটনাস্থলে পৌঁছে বারুইহাটি গ্রামের রনি, ওই গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ তিনজন একত্রে মারপিট করে। তিনি আরও বলেন, মারপিটর ঘটনাশুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারপিট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অচেতন অবস্থায় পাওয়া যায়। ওই এলাকার হযরত নিকারী জানান, সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে। তার কানের পর্দা ফেঁটে গেছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। এমনকি ওই সন্ত্রাসী পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় রাতেই পুলিশের জরুরী সেবা সার্ভিস ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। তারপর রাতেই অভিযান চালিয়ে সরদার মশিয়ারকে আটক করে পুলিশ। এদিকে, এ হত্যাকান্ডের বিচার দাবি করে তালা উপশহরে মরদেহ নিয়ে মিছিল করে সকাল সাড়ে ৮টার দিকে তালা থানা ঘেরাও করে গ্রামবাসী। এ সময় হাজার হাজার গ্রামবাসী খুনীদের ফাঁসি চাই স্লোগান দিতে থাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১