আপডেট : ২০ August ২০২০
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা ও সিফাতের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় দুই এসপির বিরুদ্ধে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রিটটি খারিজ করে দেয়া হয়। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আগে বুধবার রিটের বিষয়ে প্রথমদিনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে দ্বিতীয় দফা শুনানি ও আদেশের জন্য আজকের জন্য দিন ধার্য করেছিলেন। এই বেঞ্চই আজ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পুলিশের দুই এসপির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ১৬ আগস্ট রিটটি দায়ের করেছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আবেদনে বলা হয়, শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। রিটে বিবাদী করা হয়েছিল মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১