বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০২০

বীরগঞ্জে মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মাস্ক পরিধান ব্যধতামূলক থাকলেও দিনাজপুরের বীরগঞ্জে তা মানছে না অনেকেই। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে বীরগঞ্জ উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার গোলাপগঞ্জ ও কল্যাণীহাটে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে ১৭টি মামলায় ৬ হাজার ৮০ টাকা জরিমান করা হয়েছে।

বীরগঞ্জ পৌরবাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১