বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০২০

বেলাবতে আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজের ছয় ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার


নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজের ছয় ঘন্টা পর আবু সিদ্দিক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় বেলাব উপজেলায় বাজনাব ইউনিয়নের মেরাতলী ব্রীজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সিদ্দিক উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়াল পাড়া গ্রামের মৃত হামিদ মাষ্টারের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বেলাব থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে আবু সিদ্দিক বোনের সাথে পাশের বাজনাব ইউনিয়নের নানীর বাড়িতে বেড়াতে যায়। সেখানে সকালের নাস্তা করে সে বাড়ি থেকে বের হয়। পরে সকাল ১১ টার দিকে একজন শিশু তাকে মেরাতলী ব্রীজ থেকে লাফ দিতে দেখে। পরে সে আশেপাশের লোকদের বললে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস নদীতে থোঁজা খোঁজি করে তার সন্ধান না পেয়ে গাজীপুর জেলার টঙ্গীর ডুবুরি দলকে খবর দেয়। টঙ্গী থেকে ডুবুরি দল এসে দুপুর আড়াইটায় উদ্ধার কাজ শুরু করে। পরে দীর্ঘ ছয় ঘন্টা পর বিকাল ৫ টায় ডুবুরি দল নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১