বাংলাদেশের খবর

আপডেট : ২১ August ২০২০

সখীপুরে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার


টাঙ্গাই‌লের সখীপুরে সড়কের পাশ থেকে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বহেড়াতৈল ইউনিয়নের ধুপারচালা গ্রামের উইলাচালা এলাকার একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পু‌লিশ জানায়, লাশ‌টির প‌রিচয় পাওয়া গে‌ছে। তার নাম আবুল কাশেম। সে কালিহাতী উপজেলার বেহুলা গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।

সখীপুর থানার উপ পরিদর্শক (সে‌কেন্ড অ‌ফিসার) মো. বদিউজ্জামান বলেন, রাস্তার পাশে অপরিচিত এক লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে লাশের পরিচয় পাওয়া যায়। লাশ‌টি কিভা‌বে এখা‌নে এ‌লো তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১