আপডেট : ২২ August ২০২০
চৌদ্দগ্রামে রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মরহুম মমিনুল ইসলামের স্মরণে ক্লাবের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উজিরপুর ইউনিয়নের দক্ষিণ প্রতাপুর মরহুমের নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারী রোটারিয়ান শওকত আকবরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল মাসুদ নোমান। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সিপি রোটারিয়ান মহসিন রহমান, পিপি রোটারিয়ান আনোয়ার হোসেন চৌধুরী, পিপি রোটারিয়ান কনক চৌধুরী, চার্টার সেক্রেটারী রোটারিয়ান নিপু মজুমদার, রোটারিয়ান আবু হাসনাত জোবায়ের। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ির চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আলমগীর হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ইব্রাহিম খলিল, সেক্রেটারি ইলেক্ট রোটারীয়ান পেয়ার আহম্মেদ, ডিরেক্টর রোটারিয়ান আঃ রহমান, ট্রেজারার রোটারিয়ান সুলতান আহমেদ, ডিরেক্টর রোটারিয়ান রফিক উদ্দিন বাবুল, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান কাজী সোহরাব হোসেন, ক্লাব এডিটর রোটারিয়ান ডাঃ আবুল খায়ের, সদস্য রোটারিয়ান নূর মোহাম্মদ, সদস্য রোটারিয়ান ডাঃ আনোয়ার হোসেন, সদস্য রোটারিয়ান শাহনেওয়াজ, সদস্য রোটারিয়ান খোরশেদ আলম। রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের সদস্য রোটারিয়ান এস এম জিয়া, রোটারিয়ান শরীয়ত উল্লাহ, রোটারিয়ান সাইফুল ইসলাম খোকন, রোটারিয়ান মনির হোসেন, মরহুমের ছোট ভাই খোরশেদ আলম, মুফতি জালালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কবর জেয়ারত, মোনাজাত ও ক্লাবের পক্ষ থেকে মিয়াবাজার জামেয়া রহমানিয়া মাদ্রাসায় দুইটি সিলিং ফ্যান প্রদান করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১