বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০২০

কুমিল্লার বিজরা বাজারে স্বর্ণ দোকানে চুরি, অলংকার ও নগদ টাকা লুট


কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারের গফুর ম্যানশনের মা-মনি স্বর্ণ শিল্পালয়সহ দুটি দোকানে চুরি হয়েছে। এ সময় স্বর্ণ দোকানের লকারে রক্ষিত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৪০ ভরি রূপার অলংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে চোর চক্র।

এছাড়া গেল রাতসহ কয়েক মাসে এবাজারের অনামিকা স্টুডিও, নীলিমা কম্পিউটার, মতিন ট্রেডার্স, ছাত্রবন্ধু লাইব্রেরি, জসিম মোবাইল এন্ড ইলেক্ট্রনিক্স, শুভ স্টুডিও, মুসলিম সুইটস, জননী স্টুডিও, বিসমিল্লা জুয়েলার্স,  সৌরভ  সৌখিন শিপিং ফার্নিচার , ইসলামিয়া ক্লথ স্টোর,  ব্রাদার্স মেডিকেল হলসহ  ৯/১০ টি দোকানে চুরি হয়।

বাজার কমিটিকে এ বিষয়ে অবহিত করলেও কোন চোর শনাক্ত হয়নি। দোকান মালিকরা কোন ক্ষতিপূরণ পায়নি।  ব্যবসায়ীরা বাজার কমিটির চরম অবহেলার জন্য বার বার চুরি হচ্ছে বলে দাবী করেন।

এ চুরি রোধ করতে ব্যবসায়ীরা বাজার কমিটি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১