বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০২০

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮৯ ব্যাচের পূনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা


গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮৯ ব্যাচের পূনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা

 

আব্দুল লতিফ তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ এসএসসি ব্যাচ'র পূর্ণমিলনী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি  সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে  বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয় ছিল গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ সালে যারা এসএসসি ব্যাচে ছিল তাদের নিয়ে পূণর্মিলনী করা এবং সাবেক প্রয়াত  শিক্ষক ও ছাত্র ছাত্রিদের জন্য দোয়ার আয়োজন করা। ব্যাচের যেসকল বন্ধুরা অর্থনৈতিক সংকটা রয়েছে তাদের পরিবারে পাশে দাঁড়ানো।

সভায় সাবেক ছাত্র মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের সময়ে বিশেষ করে প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার, আব্দুল খালেক স্যারসহ  যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন  তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বৈশিক করোনা  পরিস্থিতি  স্বাভাবিক হলে আমরা পূনর্মিলনীর আয়োজন করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সাবেক ছাত্র কৃষি ব্যাংক টাঙ্গাইল উত্তত ডিজিএম আ স ম বাবরসহ অন্যানারা। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১