আপডেট : ২২ August ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় সাঁতার কেটে খাল পাড়ি দেয়ার সময় বকুল মিয়া (৩৫) নামের এক দিনমজুর যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে বকুলের সন্ধান না পেয়ে দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি করে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দিনমজুরের সন্ধান পাওয়া যায়নি। গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল জিয়া খালে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ বকুল মিয়া কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত খোকনের পুত্র। সে পেশায় একজন দিনমজুর শ্রমিক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী আমজাদ আলী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাজের শেষে কলমাকান্দা বাজার থেকে তার বাড়ী নয়ানগর গ্রামে যাওয়ার পথে চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালে সাঁতার কেটে পাড়ি দিতে যায় বকুল। সাঁতরে পাড়ি দিতে গিয়ে খালের পানিতে সে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান করতে পারেনি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন। কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল কাদির জানান, রাতে ঘটনাস্থল গিয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। সকাল থেকে দিনমজুর বকুলকে উদ্ধারে চেষ্টা করে তাকে না পেয়ে শনিবার দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি করা হয় বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১