আপডেট : ২৩ August ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় চান্দুয়াইল জিয়া খালে নিখোঁজের ৩৪ ঘন্টার পর রোববার সকালে দিনমজুর যুবক বকুল মিয়ার (৩৫) মরদেহ উব্ধাখালি নদীর অংশে ভেসে উঠেছে। মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বকুল মিয়া কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত খোকনের পুত্র। সে পেশায় একজন দিনমজুর শ্রমিক। গত শুক্রবার রাত প্রায় ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল জিয়া খালে সাঁতার কেটে খাল পাড়ি দেয়ার সময় বকুল মিয়া পানিতে সে তলিয়ে যায়। অবশেষে ৩৪ ঘন্টার পর জিয়া খাল সংলগ্ন উব্ধাখালি নদীর অংশ চান্দুয়াইল ব্রীজ থেকে কলমাকান্দা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিহত স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম এর সত্যতা নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১