আপডেট : ২৩ August ২০২০
চীনের উহানে আবির্ভূত হওয়ার পর মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার রাতে (বাংলাদেশ সময়) ভাইরাসটিতে বিশ্বে মৃতের সংখ্যা ৮ লাখ ১ হাজার ৬০ জন। জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ২৫০ জনের। এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৭০৬ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৩৫৩ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১