আপডেট : ২৩ August ২০২০
তামাবিল সড়কে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে রোববার সকাল থেকে সিলেটে ৭২ ঘণ্টার জন্য ট্রাকসহ অন্যান্য পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির ডাক দিয়েছে। শনিবার সন্ধ্যায় বাঁশকল উচ্ছেদের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর উদ্দিনের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক সজিব আলী, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সিনিয়র সহ সভাপতি তোরাব আলীসহ অন্যান্য সংগঠনের নেতা
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১