আপডেট : ২৩ August ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে প্রাণঘাতি ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৪১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ২২ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৮ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের চারজন এবং রংপুর বিভাগের ছিলেন দুইজন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১