আপডেট : ২৩ August ২০২০
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জয়নগরহাট থেকে শনিবার বিকালে বিপুল পরিমাণের কারেন্ট জাল আটক করেছে উপজেলা প্রসাশন। জানা গেছে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম শনিবার বিকালে জয়নগর হাটে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার সরকার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেন। সুযোগ বুঝে বিক্রেতাররা পালিয়ে যায়। তিনি আটককৃত ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে আগুন দিয়ে ধ্বংস করেন। এ সময়ে উপজেলা মৎস্য অফিসার মো. শাহাজান সিরাজ, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মেরাদ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১