বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০২০

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে হামলা


চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা হয়েছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০/১২ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে আটক করেছে।

কর্মসূচির আয়োজকদের অভিযোগ, বাঁশখালীর সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানের অনুসারীরা এ হামলা করেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এমপি মোস্তাফিজুর রহমানের এপিএস ও বাঁশখালী পৌরসভার মেয়র সেলিম উল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপর এ ন্যাক্কারজন হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন হামলায় আহত চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ।

তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সাংবাদিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেয়। হঠাৎ এমপির লোকজন মিছিল নিয়ে এসে লাঠি দিয়ে পিটিয়ে অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। হামলায় গুরুত্বর আহত হয়েছেন মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা, দক্ষিণ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ না দেয়ার প্রতিবাদ এবং ওই পরিবারকে নিয়ে এমপির নানামুখি ষড়যন্ত্র মৌলভী সৈয়দ আহমদ পরিবারের সদস্য সাংবাদিক ফারুক আবদুল্লাহ’র বিরুদ্ধে ডিজিটাল আইনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১