আপডেট : ২৪ August ২০২০
গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে কৃষকের বসতঘর পুড়ে গেছে। এতে ওই কৃষকের নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাশিয়ানি থানার ওসি আজিজুর রহমান জানান সোমবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃষক রিজাউল খান বলেন, হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখি। পরে আশপাশের লোকজনকে খবর দিলে দৌড়ে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে আমার ধান, চাল, নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর জানিয়েছেন, ওই কৃষকের প্রচুরক্ষতি হয়েছে। আমরা সাধ্যমত সহযোগিতার হাত বাড়াচ্ছি। বৃত্তবানদের আহবান জানাচ্ছি অসহায়দের সহযোগিতা করার জন্য ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১