আপডেট : ২৬ August ২০২০
বাগেরহাট করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাভোকেট ফকির মো. মনসুর আলীর (৭৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার শেখ রাসেল গ্যাষ্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিলাহে ---- রাজিইন )। ফকির মো. মনসুর আলী ২০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সুত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফকির মো. মনসুর আলী ছাত্রলীগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিগত ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগকে জেলব্যাপী সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধিক বার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, জননেতা ফকির মো. মনসুর আলী মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসাবে রাস্ট্রিয় মর্যাদায় ওইদিন কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১